সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উদ্বোধন, শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে শুভ সূচনা

চট্টগ্রামে সম্প্রীতি ও সৌহার্দ্য জোরদার করতে শুরু হলো “সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট–২০২৬
নিজস্ব প্রতিবেদন: আজ ২৪ সেপ্টেম্বর ২০২৬, বৃহস্পতিবার বিকেলে বান্দরবান জেলা স্টেডিয়ামে জাতীয় সংগীত পরিবেশন এবং শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে টুর্নামেন্টের শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ সানিউল ফেরদৌস।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, “খেলাধুলা মানুষের মানসিকতা ভালো রাখে এবং সামাজিক অবক্ষয় থেকে সমাজকে রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যুবসমাজকে অসামাজিক ও অনৈতিক কর্মকাণ্ড থেকে বিরত রাখতে খেলাধুলার কোনো বিকল্প নেই। সীমানা নয়, খেলাধুলা ভালোবাসা ও ভ্রাতৃত্ব প্রকাশের মুক্ত আকাশ।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৮ ই বেঙ্গল, বান্দরবান সেনা জোনের উপ-অধিনায়ক মেজর সায়েম আহমেদ, পিএসসি, ৬৯ পদাতিক ব্রিগেড, বান্দরবান সেনা রিজিয়নের জিএসও-২ (ইন্ট) মেজর পারভেজ রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মারুফা সুলতানা খান হীরা, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এই টুর্নামেন্টের আয়োজনে রয়েছে বান্দরবান সেনা রিজিয়ন, তত্ত্বাবধানে বান্দরবান সদর জোন এবং সার্বিক সহযোগিতায় বান্দরবান জেলা প্রশাসন ও বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ।
আয়োজকরা জানান, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে পাহাড়ের ফুটবল প্রতিভা তুলে আনাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।
টুর্নামেন্টে দুটি বিভাগে খেলা অনুষ্ঠিত হচ্ছে :-
১. নারী দল:
সাধু গ্রুপে – বান্দরবান সদর উপজেলা, রোয়াংছড়ি উপজেলা, রুমা উপজেলা
মাতামুহুরী গ্রুপে – থানচি উপজেলা, আলীকদম উপজেলা, লামা উপজেলা
২. পুরুষ দল:
কেওক্রাডং গ্রুপে – বান্দরবান সদর, আলীকদম, লামা উপজেলা
তাজিংডং গ্রুপে – রোয়াংছড়ি, রুমা, থানচি ও বান্দরবান সদর উপজেলা (দুটি দল)
নারী দলের গ্রুপ পর্বের খেলা শুরু ২৬/০৯/২০২৬ থেকে:
প্রতিদিন বিকেল ৩.৩০ মিনিটে একটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
পুরুষ দলের গ্রুপ পর্বের খেলা শুরু ২৮/০৯/২০২৬ থেকে:
প্রতিদিন বিকেল ৩.০০ টা ও ৪.০০ টায় দুটি করে ম্যাচ অনুষ্ঠিত হবে।
উভয় বিভাগের সেমিফাইনাল অনুষ্ঠিত হবে ০২/১০/২০২৬ তারিখে এবং জাঁকজমকপূর্ণ ফাইনাল অনুষ্ঠিত হবে ০৪/১০/২০২৬ তারিখে বিকেল ৩.৩০ মিনিটে।
আয়োজকরা জানান, সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে পাহাড়ের ফুটবল প্রতিভা তুলে আনাই এই টুর্নামেন্টের মূল লক্ষ্য।






