আইন-শৃঙ্খলা নিয়ে ময়মনসিংহে রেঞ্জ ডিআইজির কড়া নির্দেশনা

চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়।
নিজস্ব প্রতিবেদক: দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ময়মনসিংহ জেলা পুলিশের সঙ্গে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলা পুলিশকে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল ৩টায় ময়মনসিংহ পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি মোহাম্মদ জাহিদুল হাসান, বিপিএম-সেবা সভায় সভাপতিত্ব করেন।
সভায় রেঞ্জ ডিআইজি দেশের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন। পরিস্থিতি মোকাবিলায় পুলিশের দায়িত্বশীল ভূমিকা ও মাঠপর্যায়ে প্রয়োজনীয় কার্যক্রম নিয়ে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করা হয়।
সভায় ময়মনসিংহ রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পুলিশ সুপার (অপারেশনস) মোহাম্মদ সালাহ্উদ্দিন তালুকদার, ময়মনসিংহ জেলার পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসানসহ রেঞ্জ ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







