তানোরে ইয়াবাসহ যুবক গ্রেপ্তার

নিজ বাড়িতেই ইয়াবার মজুত, তানোরে পুলিশের অভিযানে যুবক গ্রেপ্তার। ৭০ পিস ইয়াবা উদ্ধার, মাদক আইনে মামলা।
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে ৭০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাসুদ রানা (৩১) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
বুধবার (১৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে উপজেলার সমাসপুর গ্রামে মাসুদ রানার নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
পুলিশ জানায়, তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসানের দিকনির্দেশনায় উপপরিদর্শক (এসআই) উৎপলের নেতৃত্বে পুলিশের একটি দল ওই অভিযান পরিচালনা করে। এ সময় মাসুদ রানার কাছ থেকে ৭০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
গ্রেপ্তার মাসুদ রানা সমাসপুর গ্রামের মৃত আব্দুল জলিলের ছেলে।
এ ঘটনায় তার বিরুদ্ধে তানোর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
তানোর থানা পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।






