রাজশাহীর ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানে সড়ক-ড্রেন নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন

রাসিকের এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় উন্নয়নকাজ শুরু। ডিঙ্গাডোবায় ইউনিব্লক সড়ক, আরসিসি ড্রেন, মাটি ভরাট ও ছাউনি নির্মাণ; ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার আহ্বান।

নিজস্ব প্রতিবেদক : রাজশাহী সিটি কর্পোরেশনের এলজিসিআরআরপি প্রকল্পের আওতায় নগরীর ডিঙ্গাডোবা ক্যাথলিক গোরস্থানের অভ্যন্তরে ইউনিব্লক সড়ক ও আরসিসি ড্রেন নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

রোববার (১৩ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

প্রকল্পের আওতায় গোরস্থানের অভ্যন্তরে সড়ক ও ড্রেন নির্মাণের মাধ্যমে চলাচলের সুবিধা এবং পানি নিষ্কাশনব্যবস্থা উন্নত হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে এ উন্নয়নকাজের আনুষ্ঠানিক সূচনা হলো।