নর্থ আইকন রংপুর বিভাগ ২০০০ এসএসসি ব্যাচের বন্ধুত্বের মহামিলন

শৈশবের স্মৃতি, স্কুলজীবনের বন্ধুত্ব আর প্রাণবন্ত আড্ডায় মুখর হয়ে উঠেছিল সৈয়দপুরের বন্ধন কনভেনশন রুম।
নিজস্ব প্রতিনিধি : রংপুর বিভাগের ২০০০ সালের এসএসসি ব্যাচের বন্ধুদের সংগঠন নর্থ আইকন-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী ও বন্ধুত্বের মহামিলন উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) ‘সংঘবদ্ধ থেকে গড়ি বন্ধুত্বের ইমারত’ স্লোগানকে সামনে রেখে সকাল থেকে রাত পর্যন্ত চলে এ আয়োজন। এতে রংপুর বিভাগের ২০০০ সালের এসএসসি ব্যাচের প্রায় ৫০০ বন্ধু অংশ নেন।
সকালে রিপোর্টিং ও গিফট সংগ্রহের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে উদ্বোধনী অনুষ্ঠান, পরিচয়পর্ব, গ্রুপ ফটোসেশন ও খেলাধুলার আয়োজন করা হয়। নামাজের বিরতির পর দুপুরের খাবার পরিবেশন করা হয়।
বিকেলে কেক কাটার মধ্য দিয়ে শুরু হয় অনুষ্ঠানের দ্বিতীয় পর্ব। এতে বন্ধুদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। পরে আয়োজক কমিটি ও সহযোগীদের সম্মাননা ক্রেস্ট দেওয়া হয়। সবশেষে লটারির আয়োজন এবং অতিথি শিল্পীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
দীর্ঘদিন পর একসঙ্গে হয়ে বন্ধুরা ফিরে যান স্কুলজীবনের স্মৃতিতে। আড্ডা, গান, নাচ ও হাসি-আনন্দে দিনভর মিলনমেলা পরিণত হয় শৈশবের স্মৃতিচারণের এক আনন্দঘন আয়োজনে।
অনুষ্ঠান আয়োজনে নেতৃত্ব দেন খায়রুজ্জামান ডন, আজিজ, সুমন, আরাফাত, আব্দুল খালেদ, রাহাত ইসলাম, মামুনসহ নর্থ আইকনের অন্যান্য সদস্য।






