ওমানের রাজপরিবারের সদস্যের সঙ্গে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সাক্ষাৎ

বাংলাদেশ–ওমান অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদারের আলোচনা

নিজস্ব প্রতিবেদক: ওমানের রাজপরিবারের সদস্য হিজ হাইনেস আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইয়্যিদ বাংলাদেশের পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

আজ অনুষ্ঠিত এ সাক্ষাতে বাংলাদেশ ও ওমানের মধ্যকার অর্থনৈতিক সম্পর্ক আরও জোরদার করার উপায় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে ওমানের উন্নয়ন ও অর্থনৈতিক কর্মকাণ্ডে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের প্রশংসা করেন হিজ হাইনেস আল সাইয়্যিদ মোহাম্মদ সালিম আলী আল সাইয়্যিদ।

পররাষ্ট্র প্রতিমন্ত্রীও দুই দেশের পারস্পরিক অর্থনৈতিক সহযোগিতা আরও সম্প্রসারণ ও সম্পর্ক জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।