বাগমারায় বিশেষ অভিযানে ৫ জন গ্রেপ্তার

নিয়মিত মামলা ও আদালতের পরোয়ানায় গ্রেপ্তার; আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অভিযান অব্যাহত

বাগমারা প্রতিনিধি: রাজশাহীর বাগমারায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন মামলার পাঁচ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

বুধবার (৯ সেপ্টেম্বর) গ্রেপ্তার আসামিদের আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, বাগমারা উপজেলার তালঘরিয়া গ্রামের একবর আলী সরদারের ছেলে রাবিক সরদার (৩৫), রামরামা গ্রামের আলতাব হোসেনের স্ত্রী সাথী খাতুন (২৫), একই গ্রামের আজিজুল ইসলামের ছেলে সারিক (২৩), নামকান গ্রামের মৃত বুদাই প্রামাণিকের ছেলে আমজাদ হোসেন এবং দেওপাড়া গ্রামের শ্রী দেবেন্দ্রনাথ প্রামাণিকের ছেলে শ্রী রবীন্দ্রনাথ প্রামাণিক।

পুলিশ সূত্রে জানা যায়, রাবিক সরদারকে একটি নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়েছে। একইভাবে সাথী খাতুন ও সারিককে পৃথক নিয়মিত মামলায় গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, আমজাদ হোসেন ও শ্রী রবীন্দ্রনাথ প্রামাণিককে আদালতের জারি করা পরোয়ানার ভিত্তিতে গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আদালতের পরোয়ানা ছিল।

পুলিশ জানায়, উপজেলার বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিতভাবে অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই অংশ হিসেবে বিশেষ অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেপ্তার করা হয়।

বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, অপরাধ নিয়ন্ত্রণ ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।