রাজশাহীতে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে মৎস্য অবমুক্তকরণ

প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচিতে পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণের বার্তা, মাহফুজুর রহমান রিটনের সক্রিয় নেতৃত্ব ও সাংগঠনিক দক্ষতায় নেতাকর্মীদের ব্যাপক অংশগ্রহণ।
নিজস্ব প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে রাজশাহী মহানগর বিএনপির উদ্যোগে মৎস্য অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২ সেপ্টেম্বর) সকালে রাজশাহীর সোনা দিঘিতে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন রাজশাহী মহানগর বিএনপির সভাপতি মামুন অর রশিদ মামুন এবং মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ও রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।
নগর বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে মাহফুজুর রহমান রিটনের সক্রিয় নেতৃত্বে আয়োজিত এ কর্মসূচিতে মহানগর বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন। প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচির পাশাপাশি জলাশয়ে মাছ অবমুক্তকরণের মাধ্যমে পরিবেশ ও মৎস্যসম্পদ সংরক্ষণে জনসচেতনতা তৈরির বার্তাও তুলে ধরা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর বিএনপির সহ-সভাপতি আসলাম সরকার, বোয়ালিয়া থানা পশ্চিম বিএনপির সভাপতি শামসুল হোসেন মিলু, সাধারণ সম্পাদক বজলুজ্জামান মোহন, শাহমখদুম থানা বিএনপির সদস্যসচিব নাসিম খান, চন্দ্রিমা থানা বিএনপির সদস্যসচিব মনিরুল ইসলাম জনি, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের সদস্যসচিব আসাদুজ্জামান জনি, মহানগর মৎস্যজীবী দলের সভাপতি জাকের আলী শান্তি ও সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শফিক।
এ ছাড়া উপস্থিত ছিলেন রাজশাহী মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি আকবর আলী জ্যাকি, মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক খালেদ বিন ওয়ালিদ আবির, রাজশাহী মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক সালাউদ্দিন বিপ্লব, মহানগর বিএনপির দপ্তর সম্পাদক মুঈদুর রহমান মঈদ, রাজশাহী মহানগর স্বেচ্ছাসেবক দলের দপ্তর সম্পাদক সৈকত পরভেজসহ থানা, ওয়ার্ড এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
কর্মসূচিতে নেতারা প্রতিষ্ঠাবার্ষিকীর তাৎপর্য তুলে ধরার পাশাপাশি দলীয় সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষা ও দেশীয় মৎস্যসম্পদ সংরক্ষণে এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।







