শান্তি ও উন্নয়নে এক টেবিলে বান্দরবানের শীর্ষ নেতৃত্ব

পার্বত্য মন্ত্রীর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত

টুইট ডেস্ক: আজ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী জনাব সাচিং প্রু, এমপি -এর সাথে বান্দরবান জেলার আইন-শৃঙ্খলা ও উন্নয়ন বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় জেলার সার্বিক উন্নয়ন, জননিরাপত্তা, শান্তি-সম্প্রীতি এবং পার্বত্য অঞ্চলের গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

মন্ত্রী মহোদয় জেলার শান্তি ও উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল করতে সকল বাহিনী ও প্রশাসনকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশনা দেন।

পার্বত্য মন্ত্রীর সাথে বান্দরবানের শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময়

শান্তি, নিরাপত্তা ও উন্নয়নে জোর:-

 

মাননীয় মন্ত্রী সাচিং প্রু, এমপি বলেন:-

“বান্দরবান আমাদের গর্বের জেলা। এখানে শান্তি থাকলে উন্নয়ন আসবে, উন্নয়ন হলে মানুষের ভাগ্য বদলাবে। আইন-শৃঙ্খলা রক্ষা এবং জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী, পুলিশ, বিজিবি, প্রশাসন সবাইকে একসাথে কাজ করতে হবে। আমি সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করার আহ্বান জানাই।”

জেলা প্রশাসক জনাব মোঃ সানিউল ফেরদৌস বলেন:

“মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্দেশনা অনুযায়ী বান্দরবানের শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ও পর্যটন খাতকে আরও এগিয়ে নিতে জেলা প্রশাসন সর্বাত্মক চেষ্টা করবে। পাহাড়ের সাধারণ মানুষের জীবনমান উন্নয়নই আমাদের মূল লক্ষ্য।”

রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম বলেন:

“পার্বত্য অঞ্চলের শান্তি-শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সর্বদা জনগণের পাশে আছে। আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে আমরা প্রশাসনকে সার্বিক সহযোগিতা দিয়ে যাবো।”

পুলিশ সুপার জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন::-

জননিরাপত্তা নিশ্চিত করা পুলিশের প্রধান দায়িত্ব। মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাসের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে। জনগণের সহযোগিতা পেলে বান্দরবানকে আমরা একটি নিরাপদ জেলা হিসেবে গড়ে তুলতে পারবো।”

সভায় উপস্থিত ছিলেন:

জনাব ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ আরিফুল ইসলাম – রিজিয়ন কমান্ডার, ৬৯ পদাতিক ব্রিগেড

জনাব কর্নেল কে. এম. সোলাইমান আল মামুন- সেক্টর কমান্ডার, বিজিবি সেক্টর,

জনাব মোঃ সানিউল ফেরদৌস জেলা প্রশাসক, বান্দরবান,

জনাব মোঃ ওহাবুল ইসলাম খন্দকার- পুলিশ সুপার, বান্দরবান,

জনাব শেখ ছালেহ আহম্মেদ – ডিট কমান্ডার, ডিজিএফআই,

জনাব নাজমুল হুদা- উপ-পরিচালক, এনএসআই,

ডাঃ মোহাম্মদ শাহীন হোসাইন চৌধুরি – সিভিল সার্জন বান্দরবান,

ভাইস চেয়ারম্যান, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড সহ আইন-শৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা ও জনপ্রতিনিধিগণ।

আলোচনার বিষয়: বান্দরবান জেলার সার্বিক উন্নয়ন”

আইন-শৃঙ্খলা পরিস্থিতি ও জননিরাপত্তা’

পার্বত্য এলাকার গুরুত্বপূর্ণ বিষয় ”

শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা সুসংহতকরণ ”

জনকল্যাণমূলক কার্যক্রম গতিশীলকরণ”

সভায় পার্বত্য চট্টগ্রামের শান্তি ও উন্নয়ন নিশ্চিত করতে সকলের মধ্যে পারস্পরিক সমন্বয়, সহযোগিতা ও দায়িত্বশীল ভূমিকার* ওপর গুরুত্বারোপ করা হয়।

বান্দরবান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে

পার্বত্য মন্ত্রী জনাব সাচিং প্রু, এমপি-এর সাথে

জেলার সকল শীর্ষ কর্মকর্তাদের মতবিনিময় সভা।

আলোচনা: জেলার শান্তি, নিরাপত্তা ও উন্নয়ন

সিদ্ধান্ত: সমন্বিতভাবে কাজ করার অঙ্গীকার।