১নং গোদাগাড়ী ইউপিকে আধুনিক ও মানবিক করতে চান চেয়ারম্যান পদপ্রার্থী দিনার

আধুনিক ও মানবিক ১নং গোদাগাড়ী ইউনিয়ন গড়তে চান দিনার

নিজস্ব প্রতিবেদক : ১নং গোদাগাড়ী ইউনিয়ন পরিষদকে আধুনিক ও মানবিক হিসেবে গড়ে তুলতে চান চেয়ারম্যান পদপ্রার্থী দিনার।

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার ১নং গোদাগাড়ী ইউনিয়ন পরিষদকে উন্নত, আধুনিক, স্বচ্ছ ও মানবিক ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন বিএনপি নেতা সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী এস এম আরিফুজ্জামান (দিনার)।

তিনি বলেন, নির্বাচিত হওয়ার সুযোগ পেলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার পাশাপাশি শিক্ষা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে কাজ করবেন।

এ ছাড়া ইউনিয়নের মানুষের জন্য নিরাপদ ও সুন্দর পরিবেশ নিশ্চিত করা, কৃষিখাতের উন্নয়ন এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করাও তার অন্যতম লক্ষ্য বলে জানান তিনি।

এস এম আরিফুজ্জামান (দিনার) বলেন, “সবার সহযোগিতা ও অংশগ্রহণে আমরা একটি উন্নত ও আধুনিক ১নং গোদাগাড়ী ইউনিয়ন পরিষদ গড়ে তুলতে চাই।”

তিনি ইউনিয়নবাসীর প্রতি ঐক্যবদ্ধভাবে উন্নয়নের এই কার্যক্রমে পাশে থাকার আহ্বান জানান।