সম্প্রীতির বার্তা নিয়ে শুরু হলো ‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’

উদ্বোধন করলেন জোন কমান্ডার লেঃ কর্নেল হুমায়ুন রশীদ’
টুইট ডেস্ক: পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় করার লক্ষ্যে বান্দরবান স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলো সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬।
আয়োজনে: বান্দরবান সম্মিলিত ক্রীড়া পরিষদ
পৃষ্ঠপোষকতায়: বান্দরবান সেনা রিজিয়ন
উদ্বোধনী অনুষ্ঠান:
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
বান্দরবান সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ হুমায়ুন রশীদ, পিএসসি।
এ সময় আরও উপস্থিত ছিলেন বান্দরবান সেনা জোনের অফিসারগণ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম এবং বান্দরবান প্রেস ক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু ।
আয়োজকরা জানান, জেলার বিভিন্ন এলাকার খেলোয়াড় ও ক্রীড়া সংগঠকদের অংশগ্রহণে আয়োজিত এ প্রতিযোগিতার মাধ্যমে তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আরও উৎসাহিত করার পাশাপাশি পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও সামাজিক বন্ধন সুদৃঢ় করার উদ্যোগ নেওয়া হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠানকে প্রাণবন্ত করতে শ্যারনপাড়া ও ইয়াং স্টার একাদশের উদ্যোগে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। স্থানীয় মারমা ও বম সম্প্রদায়ের শিল্পীদের পরিবেশনায় বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনা উপস্থিত দর্শকদের মধ্যে আনন্দের সৃষ্টি করে।
উদ্বোধনী দিনের খেলা:
প্রথম খেলা: বালাঘাটা একাদশ বনাম সুয়ালক ইউনিয়ন পরিষদ একাদশ
দ্বিতীয় খেলা: জামছড়ি ইউনিয়ন পরিষদ বনাম শ্যরণপাড়া একাদশ,
‘সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ জেলার বিভিন্ন সম্প্রদায় ও শ্রেণি-পেশার মানুষের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, ভ্রাতৃত্ব ও সৌহার্দ্য আরও বৃদ্ধি করবে। একই সঙ্গে তরুণ প্রজন্মকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তুলতেও এ আয়োজন ইতিবাচক ভূমিকা রাখবে।






