এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা জানালেন রাসিক প্রশাসক

কৃতি শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মাহফুজুর রহমান রিটন।

সোমবার (১০ আগস্ট) প্রকাশিত এক শুভেচ্ছা বার্তায় তিনি এসএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ সব শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন জানান এবং তাদের সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

তিনি বলেন, শিক্ষার্থীদের এই সাফল্যের পেছনে তাদের কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও অভিভাবক এবং শিক্ষকদের আন্তরিক সহযোগিতা রয়েছে। এ অর্জন শিক্ষার্থী ও তাদের পরিবারের জন্য যেমন আনন্দের, তেমনি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জন্যও গৌরবের।

তিনি আশা প্রকাশ করে বলেন, এসএসসি ও সমমান পরীক্ষায় সফল শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষায় আরও ভালো ফলাফল অর্জন করে দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এসময় তিনি সব শিক্ষার্থীর সুন্দর, সফল ও সমৃদ্ধ ভবিষ্যৎ কামনা করেন।