দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কমেছে ৩,২৬৬ টাকা

২২ ক্যারেটের এক ভরি সোনার নতুন দাম ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা
টুইট ডেস্ক: দাম বাড়ানোর একদিনের ব্যবধানে দেশের বাজারে আবারও সোনার দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট সোনার দাম ৩ হাজার ২৬৬ টাকা কমিয়ে নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা (ভ্যাটসহ)।
শুক্রবার (৭ আগস্ট) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় বাজুস। নতুন মূল্য একই দিন সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণ (পিওর গোল্ড)-এর দাম কমে যাওয়ায় সার্বিক বাজার পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।
নতুন দর অনুযায়ী, ভ্যাটসহ প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম হবে ২ লাখ ২৯ হাজার ৬৬৪ টাকা।
সংশ্লিষ্টরা বলছেন, আন্তর্জাতিক বাজার এবং স্থানীয় পর্যায়ে তেজাবি স্বর্ণের দামের ওঠানামার ওপর ভিত্তি করেই সময়ে সময়েই দেশের বাজারে সোনার মূল্য সমন্বয় করা হয়।






