মহান জুলাই গণঅভ্যুত্থানের ক্যানভাসচিত্র উপহার পেলেন রাসিক প্রশাসক

‘এসো গড়ি যুব সংঘ’-এর পক্ষ থেকে বিজয় মিছিলের স্মারকচিত্র প্রদান

নিজস্ব প্রতিবেদক: মহান জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি ধারণ করে নির্মিত বিজয় মিছিলের একটি ক্যানভাসচিত্র রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের হাতে তুলে দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (৬ আগস্ট) নগর ভবনে অনুষ্ঠিত এক সৌজন্য সাক্ষাতে ‘এসো গড়ি যুব সংঘ’ রাজশাহীর সভাপতি এবং যুব সংগঠন ফোরাম, রাজশাহী মহানগরের সাংগঠনিক সম্পাদক হাসান শেখ প্রশাসকের হাতে এ ক্যানভাসচিত্র উপহার দেন।

এ সময় মহান জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস, গণতান্ত্রিক চেতনা এবং নতুন প্রজন্মের মধ্যে মুক্তিযুদ্ধ ও গণআন্দোলনের মূল্যবোধ ছড়িয়ে দেওয়ার গুরুত্ব নিয়ে আলোচনা হয়।

উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিতরা বলেন, মহান জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের কাছে তা তুলে ধরতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।