তানোরে পরোয়ানাভুক্ত দুই কুখ্যাত আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোর উপজেলায় পৃথক মামলার দুই পরোয়ানাভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে তানোর থানা পুলিশ।
পুলিশ জানায়, তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাসুদ পারভেজের দিক নির্দেশনায় ( ৫ আগস্ট) রাতে তানোর থানার উপপরিদর্শক (এসআই) মো. হাসমত আলীর নেতৃত্বে এসআই মো. আবু নাঈম, এএসআই মোহসিন আলম এবং সঙ্গীয় ফোর্স বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযানে জিআর পরোয়ানাভুক্ত ছিনতাই মামলার আসামি ও কুখ্যাত ছিনতাইকারী মো. লিটন ডাগা (৩০), পিতা- মো. ইসরাফিল, গ্রামের বাড়ি গোকুল, থানা- তানোর, জেলা- রাজশাহীকে গ্রেপ্তার করা হয়। একই অভিযানে জিআর পরোয়ানাভুক্ত চুরি মামলার আসামি ও কুখ্যাত চোর মোহাম্মদ সেলিম (৩৬), পিতা- মো. নজরুল, গ্রাম- গোকুল, থানা- তানোর, জেলা- রাজশাহীকেও গ্রেপ্তার করা হয়। আসামিদ্বয়কে পুলিশি প্রহরায় রাজশাহীর বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।






