রাসিক প্রশাসকের সঙ্গে কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্টের সৌজন্য সাক্ষাৎ

নগর উন্নয়ন, নাগরিক সেবা ও জনকল্যাণে সমন্বয় জোরদারের প্রত্যয়
নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহীর কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর (পিবিজিএন)।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে রাজশাহী নগর ভবনে প্রশাসকের দপ্তরে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে পারস্পরিক শুভেচ্ছা বিনিময়ের পাশাপাশি রাজশাহী মহানগরের সার্বিক উন্নয়ন, নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে নগর উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল করা, সেবার মান বৃদ্ধি এবং জনস্বার্থসংশ্লিষ্ট কার্যক্রমে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় ও সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করা হয়।
রাসিক প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন বলেন, নগরবাসীকে উন্নত ও কার্যকর সেবা দিতে সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের মধ্যে সমন্বিত উদ্যোগের বিকল্প নেই। জনগণের কল্যাণে সকল সংস্থাকে একসঙ্গে কাজ করতে হবে।
অন্যদিকে, কারা প্রশিক্ষণ কেন্দ্রের কমান্ড্যান্ট লেফটেন্যান্ট কর্নেল মো. রুবায়াৎ কবীর রাজশাহী সিটি কর্পোরেশনের বিভিন্ন উন্নয়ন ও জনসেবামূলক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতেও পারস্পরিক সহযোগিতার মাধ্যমে জনকল্যাণমূলক কার্যক্রম আরও এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেন।
বৈঠকের শেষে উভয় পক্ষ সমন্বিত উদ্যোগের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডকে আরও কার্যকর ও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।






