রাসিক প্রশাসকের সঙ্গে রুয়েট উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নগর উন্নয়ন, স্মার্ট সিটি ও শিক্ষা-গবেষণায় যৌথ উদ্যোগ নিয়ে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী সিটি কর্পোরেশনের (রাসিক) প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) উপাচার্য অধ্যাপক ড. এসএম আব্দুর রাজ্জাক।

মঙ্গলবার (১৪ জুলাই) সকালে রাজশাহী নগর ভবনে প্রশাসকের দপ্তরে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে রাজশাহী মহানগরের টেকসই উন্নয়ন, শিক্ষা ও গবেষণার প্রসার, পরিবেশ সংরক্ষণ, স্মার্ট সিটি বাস্তবায়ন এবং রাসিক ও রুয়েটের মধ্যে পারস্পরিক সহযোগিতা জোরদারের বিভিন্ন বিষয় নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়।

এ সময় নগর উন্নয়নে প্রযুক্তিনির্ভর পরিকল্পনা গ্রহণ, গবেষণালব্ধ জ্ঞান কাজে লাগানো এবং জনকল্যাণমূলক বিভিন্ন উদ্যোগে দুই প্রতিষ্ঠানের সমন্বিত ভূমিকার ওপর গুরুত্বারোপ করা হয়।

সাক্ষাৎ শেষে রাসিক ও রুয়েটের পক্ষ থেকে ভবিষ্যতে বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে যৌথভাবে কাজ করার প্রত্যাশা ব্যক্ত করা হয়।