রাসিক প্রশাসকের সাথে সেনানিবাসে বিআইআরসি ডেপুটি কমান্ড্যান্টের সাক্ষাৎ

রাজশাহী ক্যান্টনমেন্টে মতবিনিময়, উপস্থিত ছিলেন উভয় পক্ষের ঊর্ধ্বতন কর্মকর্তারা
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সেনানিবাসে অবস্থিত বাংলাদেশ ইনফ্যান্ট্রি রেজিমেন্টাল সেন্টার (বিআইআরসি)-এর ডেপুটি কমান্ড্যান্ট ও স্টেশন কমান্ডার, ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মাজহার আল কবির, এনডিসি, এএফডব্লিউসি, পিএসসি মহোদয়ের আমন্ত্রণে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন তাঁর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।
রবিবার (১২ জুলাই) সকাল ১০টায় রাজশাহী ক্যান্টনমেন্টে ডেপুটি কমান্ড্যান্টের দপ্তরে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ সময় উভয় পক্ষের মধ্যে সংক্ষিপ্ত মতবিনিময় হয় এবং পারস্পরিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা করা হয়।
সৌজন্য সাক্ষাৎকালে রাজশাহী সেনানিবাসের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী (ভারপ্রাপ্ত) আহমদ আল মঈন পরাগ, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান এবং নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) নিলুফার ইয়াসমিনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।







