খাগড়াছড়িতে দুর্বৃত্তের গুলিতে নিহত ৩

পানছড়িতে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলি; ঘটনাস্থলে পুলিশ

টুইট ডেস্ক: খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় সশস্ত্র সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত) ও জনসংহতি সমিতির (জেএসএস) সমর্থকদের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।

সোমবার (৬ জুলাই) দুপুরে উপজেলার চেঙ্গী ইউনিয়নের মধুমঙ্গলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফেরদৌস ওয়াহিদ তিনজন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে গোলাগুলির সময় তিনজন নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। মরদেহ উদ্ধার এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে। এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে।

ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা বাহিনী পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত সংঘর্ষের বিষয়ে জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ-প্রসীত)-এর কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।