প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ভিওন চেয়ারম্যানের বৈঠকে স্মার্টফোন ও ইন্টারনেট আরও সাশ্রয়ী করার আহ্বান

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলালিংকের মূল প্রতিষ্ঠান ভিওনের চেয়ারম্যান অগি ফাবেলা। সোমবার (২৯ জুন) সকাল সাড়ে ৯টায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাতে দেশের ডিজিটাল সেবা আরও সহজলভ্য ও জনমুখী করার বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়। বিশেষ করে প্রযুক্তি সুবিধা সাধারণ মানুষের নাগালে পৌঁছে দেওয়ার বিষয়টি গুরুত্ব পায়।

এ সময় প্রধানমন্ত্রী বাংলালিংক কর্তৃপক্ষকে আরও সাশ্রয়ী মূল্যে স্মার্টফোন সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। তিনি বলেন, দেশের সব শ্রেণি-পেশার মানুষের হাতে স্মার্টফোন পৌঁছালে ডিজিটাল সেবার ব্যবহার আরও বৃদ্ধি পাবে।

পাশাপাশি ইন্টারনেটের মূল্য আরও কমানোর বিষয়টি বিবেচনার আহ্বান জানান প্রধানমন্ত্রী। তার মতে, কম খরচে ইন্টারনেট সুবিধা নিশ্চিত করা গেলে শিক্ষা, যোগাযোগ, ব্যবসা ও সরকারি সেবায় নাগরিকদের অংশগ্রহণ আরও বাড়বে।

বৈঠকে দেশের ডিজিটাল রূপান্তর কার্যক্রমকে আরও গতিশীল করার বিষয়েও মতবিনিময় হয়।