রাসিক প্রশাসকের সঙ্গে কেশবপুর আশার আলো যুব প্রতিবন্ধী সংগঠনের সৌজন্য সাক্ষাৎ

উ প্রতিবন্ধী জনগোষ্ঠীর কল্যাণে কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান
রাজশাহী প্রতিনিধি: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কেশবপুর আশার আলো যুব প্রতিবন্ধী সংগঠনের নেতৃবৃন্দ।
রোববার (২৮ জুন) অনুষ্ঠিত এ সাক্ষাতে সংগঠনের প্রতিনিধিরা প্রশাসকের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সংগঠনের চলমান কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে সংক্ষিপ্ত আলোচনা করেন।
এ সময় সংগঠনের পক্ষ থেকে প্রতিবন্ধী ব্যক্তিদের জীবনমান উন্নয়ন, সামাজিক অন্তর্ভুক্তি এবং বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম সম্পর্কে প্রশাসককে অবহিত করা হয়।
রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন প্রতিবন্ধী ব্যক্তিদের কল্যাণে সংগঠনটির উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
এ সময় তিনি ভবিষ্যতেও প্রতিবন্ধী ব্যক্তিদের উন্নয়ন ও কল্যাণমূলক কার্যক্রমে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের আশ্বাস দেন।






