যুবদলের কেন্দ্রীয় কমিটি ঘিরে রাজশাহীতে আনন্দ মিছিল

মুন্না-নয়নের নেতৃত্বে সংগঠন আরও শক্তিশালী হবে বলে প্রত্যাশা নেতাকর্মীদের

টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার পর রাজশাহীতে আনন্দ মিছিল ও শুভেচ্ছা সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। নবগঠিত কমিটিতে আবদুল মোনায়েম মুন্নাকে সভাপতি এবং মোহাম্মদ নূরুল ইসলাম নয়নকে সাধারণ সম্পাদক মনোনীত করায় এ কর্মসূচির আয়োজন করে রাজশাহী মহানগর যুবদল।

শুক্রবার নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বর্ণাঢ্য আনন্দ মিছিলটি। মিছিলে অংশ নেওয়া নেতাকর্মীরা নবনির্বাচিত কেন্দ্রীয় নেতৃবৃন্দকে অভিনন্দন জানান এবং সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন।

পরে অনুষ্ঠিত শুভেচ্ছা সমাবেশে সভাপতিত্ব করেন রাজশাহী মহানগর যুবদলের আহ্বায়ক শরিফুল ইসলাম জনি। সঞ্চালনা করেন সদস্য সচিব রফিকুল ইসলাম রবি।

সমাবেশে মহানগর যুবদলের যুগ্ম আহ্বায়ক কামরুজ্জামান মিলন, সালাউদ্দিন বিপ্লব, মাইনুল ইসলাম মিন্টু, সোহেল রানা, সদস্য (দপ্তরে সংযুক্ত) মাসুদুল হক মৃধা মোমিন, আকতারুল হাসান আপু, প্রকৌশলী আরফুজ্জামান সোহেল, মজিবুল হক মিলন, সুব্রত রায়, মোহন আলী, শ্যামল শেখ, হাসান খান, শাকিলুর রহমান রন, মোফাজ্জল ইসলাম শুভ, নাফিজ ইমতিয়াজ ড্যানি, আঁকলেসুর রহমান সাজিম, সাগর হোসেন, রবিন হোসেন, রুবেল শেখ মেরাজ, মোহাম্মদ সাইদুল, মুক্তার আলী সাদ্দাম, নাজমুল সাকিব নাঈম ও বিপ্লব রহমান নাঈমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, কেন্দ্রীয় সভাপতি আবদুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নূরুল ইসলাম নয়নের নেতৃত্বে যুবদল সাংগঠনিকভাবে আরও সুসংহত ও কার্যকর ভূমিকা পালন করবে। তারা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বের প্রতিও পূর্ণ আস্থা ও সমর্থন পুনর্ব্যক্ত করেন।

নেতারা আশা প্রকাশ করেন, নতুন কেন্দ্রীয় কমিটির নেতৃত্বে যুবদল দেশের গণতান্ত্রিক আন্দোলন, সাংগঠনিক বিস্তার এবং তরুণ সমাজকে সম্পৃক্ত করার ক্ষেত্রে আরও সক্রিয় ভূমিকা রাখবে।