জাতীয় সংগীত চলাকালে হামলা

ডামুড্যায় শিক্ষা পদক প্রতিযোগিতায় উত্তেজনা, আহত ইউপি চেয়ারম্যান ও প্রধান শিক্ষক।

টুইট ডেস্ক: শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে জাতীয় সংগীত চলাকালে হামলার ঘটনা ঘটেছে। এতে সিড্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লুসহ কয়েকজন আহত হয়েছেন। ঘটনাকে কেন্দ্র করে বিদ্যালয় মাঠে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাময়িকভাবে অনুষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়।

মঙ্গলবার সকাল সোয়া ১০টার দিকে উপজেলার ৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে।

আহত চেয়ারম্যান সৈয়দ আব্দুল হাদী জিল্লু জানান, উদ্বোধক হিসেবে তিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জাতীয় সংগীতের সঙ্গে পতাকা উত্তোলনের সময় হঠাৎ একদল ব্যক্তি তার ওপর হামলা চালায়। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে বলে জানান।

চেয়ারম্যানের অভিযোগ, হামলার নেতৃত্ব দেন সিড্যা ইউনিয়ন বিএনপির সহ-সভাপতি মো. জসিম বেপারী। এ সময় তার সঙ্গে আরও কয়েকজন অংশ নেন বলে দাবি করা হয়।

বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবক ও স্থানীয় সূত্র জানায়, জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা উপলক্ষে পাঁচটি বিদ্যালয়ের আড়াই শতাধিক শিক্ষার্থী অনুষ্ঠানে অংশ নিতে এসেছিল। জাতীয় সংগীত পরিবেশনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরুর সময় আকস্মিক হামলার ঘটনায় মাঠজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। চেয়ারম্যানকে রক্ষা করতে গেলে বিদ্যালয়ের প্রধান শিক্ষকও হামলার শিকার হন।

বিদ্যালয়ের সহকারী শিক্ষক সাখাওয়াত হোসেন বলেন, জাতীয় সংগীত চলাকালে জসিম বেপারী বাঁশ নিয়ে হামলা শুরু করলে শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কিছু সময়ের জন্য খেলা বন্ধ রাখা হয়।

৩৬ নম্বর মধ্য সিড্যা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল জলিল বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। হামলার ঘটনায় চেয়ারম্যানের পাশাপাশি তিনিও আহত হন। পরে স্থানীয়দের সহযোগিতায় অনুষ্ঠান পুনরায় শুরু করা হলেও আবারও উত্তেজনা দেখা দেয়।

তবে অভিযোগের বিষয়ে অভিযুক্ত জসিম বেপারীর কোনো বক্তব্য পাওয়া যায়নি।

এ বিষয়ে ডামুড্যা থানা-র ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, ক্রীড়া অনুষ্ঠান চলাকালে বিশৃঙ্খলার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে পুনরায় ক্রীড়া প্রতিযোগিতা শুরু করা