খুলনায় অপরিকল্পিত আবাসন, বাড়ছে নগর ঝুঁকি

কৃষিজমিতে গড়ে উঠছে অননুমোদিত প্রকল্প, সমন্বিত পরিকল্পনার তাগিদ বিশেষজ্ঞদের
টুইট প্রতিবেদক: খুলনা শহরে যত্রতত্র অপরিকল্পিত ও অননুমোদিত আবাসন প্রকল্প গড়ে ওঠায় নগরবাসীর ভবিষ্যৎ নিরাপত্তা ও পরিবেশ নিয়ে উদ্বেগ বাড়ছে।
পর্যাপ্ত রাস্তাঘাট, ড্রেনেজ ব্যবস্থা, পানি ও বিদ্যুৎ সংযোগ ছাড়াই কৃষিজমিতে নির্মিত এসব প্রকল্প ভবিষ্যতে বড় ধরনের নগর সংকট সৃষ্টি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বিশেষজ্ঞরা।
মঙ্গলবার সকালে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘খুলনায় আবাসন প্রকল্প ও নগর ব্যবস্থাপনা: পরিবেশ সংরক্ষণে করণীয়’ শীর্ষক সেমিনারে বক্তারা বলেন, সমন্বয়হীন উন্নয়ন কার্যক্রম পরিকল্পিত ও পরিবেশবান্ধব নগর গঠনের পথে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
অবিলম্বে সংশ্লিষ্ট সব সংস্থার মধ্যে সমন্বয় বাড়িয়ে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো হয়।
সেমিনারের আয়োজন করে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা)। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন খুলনা বিশ্ববিদ্যালয়–এর শিক্ষক ড. আহসানুল কবির। অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষাবিদ অধ্যাপক আনোয়ারুল কাদির।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ)–এর প্রধান প্রকৌশলী সাবিরুল আলম, পরিকল্পনা কর্মকর্তা তানভীরুল আলম, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট)–এর অধ্যাপক ড. তুষার কান্তি রায় এবং বেলার হেড অব প্রোগ্রাম ফিরোজুল হক মিলন।
স্বাগত বক্তব্য দেন বেলার বিভাগীয় সমন্বয়ক মাহফুজুর রহমান মুকুল।
সেমিনারে খুলনা ওয়াসা, পরিবেশ অধিদপ্তর, কেডিএ ও সিটি কর্পোরেশনসহ বিভিন্ন সরকারি সংস্থার প্রতিনিধিরা অংশ নেন।
নাটোরে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু
কলাগাছ নিয়ে খেলতে নেমে আর বাড়ি ফেরা হলো না দুই সহপাঠীর
বড়াইগ্রাম উপজেলায় পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর দেড়টার দিকে উপজেলার পূর্ণকলস গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলো মিন্টু মিয়ার ছেলে আরাফাত রহমান (১১) এবং রাজু আহম্মেদের ছেলে মোহাম্মদ আলী (১০)। তারা দুজনেই পূর্ণকলস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী ও ঘনিষ্ঠ বন্ধু ছিল।
গোপালপুর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সামাদ জানান, সকাল ১১টার দিকে বাড়ির পাশের একটি পুকুরে গোসল করতে নামে দুই শিশু।
এ সময় তারা কলাগাছ নিয়ে পানিতে খেলছিল। দীর্ঘ সময় পার হলেও বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা খোঁজ শুরু করেন। পরে পুকুরপাড়ে তাদের পোশাক ও স্যান্ডেল পড়ে থাকতে দেখে সন্দেহ হয় স্বজনদের।
একপর্যায়ে স্থানীয়রা পুকুরের নিচ থেকে দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বড়াইগ্রাম থানা–এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা






