জীবনসঙ্গী নিয়ে মুখ খুললেন ইসরাত জাহিন

আমার চেয়ে দশ গুণ বেশি দক্ষ হতে হবে’।

টুইট প্রতিবেদক: ঢাকাই শোবিজ অঙ্গনের আলোচিত মডেল ও অভিনেত্রী ইসরাত জাহিন আহমেদ সম্প্রতি ব্যক্তিগত জীবন ও ভবিষ্যৎ জীবনসঙ্গী নিয়ে খোলামেলা কথা বলেছেন। অভিনয়ের পাশাপাশি ব্যক্তিজীবন ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা চললেও তিনি জানিয়েছেন, জীবনের কঠিন বাস্তবতাই তাকে মানসিকভাবে শক্ত করেছে।

সম্প্রতি একটি পডকাস্টে দেওয়া সাক্ষাৎকারে ইসরাত বলেন, মায়ের মৃত্যুর পর খুব অল্প বয়সেই পরিবারের দায়িত্ব তার কাঁধে এসে পড়ে। ছোট বোনকে তিনি নিজের সন্তানের মতো আগলে রেখেছেন। তার ভাষ্য, পরিবারের জন্য একই সঙ্গে বাবা, মা ও অভিভাবকের ভূমিকা পালন করতে হয়েছে তাকে।

অভিনেত্রীর মতে, এই সংগ্রামের জীবন তাকে আত্মনির্ভর ও দৃঢ়চেতা হতে শিখিয়েছে। তাই ভবিষ্যতে তার জীবনে যে পুরুষ আসবেন, তাকে অবশ্যই যোগ্য ও দায়িত্বশীল হতে হবে।

জীবনসঙ্গী প্রসঙ্গে ইসরাত জাহিন বলেন, তিনি নিজের চারপাশে এমন এক মানসিক দেয়াল তৈরি করেছেন, যা সহজে কেউ অতিক্রম করতে পারবে না। তার দাবি, যে মানুষটি তার স্বামী হবেন, তাকে সব দিক থেকে অন্তত “দশ গুণ বেশি দক্ষ” হতে হবে, যাতে গর্বের সঙ্গে তাকে নিজের মানুষ হিসেবে পরিচয় করিয়ে দিতে পারেন।

সম্প্রতি বডি বিল্ডার আনিসুল ইসলাম ববি–র সঙ্গে ইসরাতের কিছু ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়। এরপর নেটিজেনদের একাংশ তাদের সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন ছড়ালেও এ বিষয়ে সরাসরি কোনো মন্তব্য করেননি অভিনেত্রী।

অভিনয়ে অসময়, রিভেঞ্জ ও দ্য সিক্রেট–এর মতো কাজের মাধ্যমে দর্শকের নজর কাড়েন ইসরাত জাহিন।

ব্যক্তিগত সংগ্রাম ও আত্মবিশ্বাস নিয়েও বর্তমানে তিনি শোবিজ অঙ্গনে আলোচনায়