দুর্নীতি ঠেকাতে টাস্কফোর্স দাবি আইইবির

টুইট প্রতিবেদক : প্রটোকল ভেঙে সাধারণ ভঙ্গিতে অনুষ্ঠানে যোগ, পাশে ছিলেন ডা. জুবাইদা রহমান

রাজধানীতে ব্যতিক্রমী এক দৃশ্যের জন্ম দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রচলিত নিরাপত্তা বলয় ও প্রটোকলের ধারা ভেঙে তিনি নিজেই গাড়ি চালিয়ে সরকারি অনুষ্ঠানস্থলে পৌঁছেছেন,যা জনমনে ভিন্নধর্মী বার্তা হিসেবে দেখা হচ্ছে।

বুধবার (৬ মে) সন্ধ্যায় সচিবালয়ে দাপ্তরিক কাজ শেষে প্রধানমন্ত্রী আগারগাঁওয়ের শেরেবাংলা নগরে অবস্থিত বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রের উদ্দেশ্যে রওনা হন। সেখানে বাংলাদেশ অ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস অ্যাসোসিয়েশনের আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তাঁর অংশগ্রহণের কথা ছিল।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নির্ধারিত সরকারি বুলেটপ্রুফ গাড়িতেই তিনি যাত্রা করেন, তবে চালকের আসনে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী। তাঁর পাশের আসনে বসেছিলেন তাঁর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। কোনো অতিরিক্ত আড়ম্বর বা আনুষ্ঠানিকতার তোয়াক্কা না করে তিনি স্বাভাবিক ‌ট্রাফিকের মধ্য দিয়েই গন্তব্যে পৌঁছান।

বিশ্লেষকদের মতে, রাষ্ট্রপ্রধানের এমন সাধারণ ও স্বতঃস্ফূর্ত আচরণ আধুনিক গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। এটি জনগণের সঙ্গে নেতৃত্বের দূরত্ব কমানোর প্রতীক হিসেবেও বিবেচিত হতে পারে।

এর আগে বিভিন্ন সামাজিক ও রাষ্ট্রীয় কর্মকাণ্ডে সহধর্মিণীকে সঙ্গে নিয়ে উপস্থিত হয়েছেন প্রধানমন্ত্রী। তবে নিজে গাড়ি চালিয়ে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার ঘটনা বিরল বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।