ইতিহাস নয়, বর্তমানেই চোখ

পাকিস্তান সিরিজের আগে সিমন্সের বার্তা—নতুন চ্যালেঞ্জে নতুন লক্ষ্য
ঢাকা, ৬ মে ২০২৬: অতীতের গৌরবগাথা পেছনে রেখে সামনে তাকাতেই জোর দিচ্ছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ ফিল সায়মনস। পাকিস্তানের বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের আগে তিনি স্পষ্ট করে দিয়েছেন,রাওয়ালপিন্ডির ঐতিহাসিক জয় এখন শুধু অনুপ্রেরণা, বাস্তবতা নয়।
২০২৪ সালে পাকিস্তানের মাটিতে প্রথমবার টেস্ট জয় এবং সিরিজ জয়ের স্মৃতি এখনও তাজা। সেই সিরিজে বাংলাদেশ প্রথম টেস্ট জিতেছিল ১০ উইকেটে, আর দ্বিতীয়টি ৬ উইকেটে,যা ছিল দেশের টেস্ট ইতিহাসে বড় এক মাইলফলক। তবে সিমন্স মনে করেন, ভিন্ন কন্ডিশন ও ভেন্যুতে সেই সাফল্য ধরে রাখার জন্য নতুন করে পরিকল্পনা জরুরি।
তিনি বলেন, “ওটা ইতিহাস। আমরা এখন নতুন ইতিহাস গড়তে চাই। শুক্রবার থেকে কী হয়, সেটাই গুরুত্বপূর্ণ।” তার মতে, আগের সাফল্য আত্মবিশ্বাস জোগালেও বর্তমান বাস্তবতায় সেটি কোনো নিশ্চয়তা দেয় না।
বাংলাদেশ এবার ঘরের মাঠে পাকিস্তানকে আতিথ্য দেবে। সম্ভাব্য সবুজ উইকেট নিয়ে আলোচনা থাকলেও সিমন্সের দৃষ্টিভঙ্গি ভিন্ন। তার বিশ্বাস, উইকেট ভালোই হবে এবং দলকে দীর্ঘ সময় ব্যাট করে বড় সংগ্রহ গড়ার মানসিকতা নিতে হবে।
“আমাদের লক্ষ্য দীর্ঘ সময় ব্যাট করা এবং বড় রান করা। সবাই মানসিকভাবে প্রস্তুত,” যোগ করেন তিনি।
দলের মানসিক প্রস্তুতি নিয়েও কাজ করছেন কোচ। বিশেষ করে যারা লাল বলের ক্রিকেটে বেশি অভ্যস্ত, তাদের নিয়ে গত দুই মাস ধরে নিবিড় প্রস্তুতি চলছে। সিমন্সের মতে, মানসিকতার পরিবর্তনই এখানে মূল চাবিকাঠি।
তবে প্রত্যাশার চাপ নিয়েও বাস্তববাদী তিনি। তার ভাষায়, “আমার চাওয়া ৯৫ শতাংশ। ড্রেসিংরুমের বাইরে প্রত্যাশা আরও বেশি। আমরা প্রস্তুত হচ্ছি, তবে আগের সিরিজের চিন্তা মাঠে আনতে চাই না।”
এদিকে সাম্প্রতিক সময়ে আলোচনায় থাকা পেসার নাহিদ রানার প্রসঙ্গেও ইতিবাচক মন্তব্য করেছেন কোচ। তার মতে, নাহিদের খেলার বোধ ও প্রস্তুতির মানসিকতা দলকে এগিয়ে নিচ্ছে।
সব মিলিয়ে, অতীতের অর্জনকে প্রেরণা হিসেবে রেখে নতুন বাস্তবতায় নিজেদের প্রমাণ করাই এখন বাংলাদেশের প্রধান






