রাজশাহী মহানগর ছাত্রদলে আহ্বায়ক কমিটি ঘোষণা

রাকিব রাইয়ান রবিনকে আহ্বায়ক, ইমদাদুল হক সিমন সদস্য সচিব।
টুইট ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের রাজশাহী মহানগর শাখার নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে মোঃ রাকিব রাইয়ান রবিনকে আহ্বায়ক এবং মোঃ ইমদাদুল হক সিমনকে সদস্য সচিবের দায়িত্ব দেওয়া হয়েছে।
কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক হিসেবে মোঃ খালিদ বিন ওয়ালিদ আবির এবং যুগ্ম আহ্বায়ক হিসেবে আব্দুল কালাম আজাদ তপন, সাফায়াত হোসেন মারাত ও সাকির আহমেদ অভ্রকে নিয়োগ দেওয়া হয়েছে।
ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের অনুমোদনে ২ মে ২০২৬ তারিখে জারি করা এই আদেশে বলা হয়েছে, আহ্বায়ক, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক ও সদস্য সচিবের সমন্বয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠনের জন্য আগামী ৩০ দিনের মধ্যে সব ধরনের সাংগঠনিক কার্যক্রম সম্পন্ন করতে হবে।
নতুন এই কমিটি রাজশাহী মহানগর ছাত্রদলের সাংগঠনিক শক্তি বৃদ্ধি ও ছাত্রদের অধিকার আদায়ে কার্যকর ভূমিকা রাখবে বলে সংশ্লিষ্ট নেতৃবৃন্দ আশা প্রকাশ করেছেন।






