বিএনপি সরকারের পথে ফ্যাসিবাদের আশঙ্কা: বিরোধীদলীয় নেতার সতর্কতা

দুই আসনের নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে সংসদে ওয়াকআউট, স্থানীয় প্রশাসনে দলীয় নিয়োগে উদ্বেগ প্রকাশ।

টুইট ডেস্ক: বিরোধীদলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বৃহস্পতিবার জাতীয় সংসদে অভিযোগ করেছেন, বর্তমান বিএনপি সরকার ফ্যাসিবাদের পথে এগোচ্ছে। তিনি বলেন, “দুই আসনের নির্বাচনে প্রমাণিত হয়েছে-যেই লাউ সেই কদু।

বিএনপির প্রতারণামূলক নীতি আগের মতোই বজায় আছে। নতুন কোনো ফ্যাসিজমকেও আমরা জনগণের সঙ্গে রুখে দেব।”

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, শেরপুরে তাদের উপজেলা সেক্রেটারির হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে স্পিকারের মাধ্যমে বিচার দাবি করেছেন।

সংসদে চলমান বিল নিয়ে ভারসাম্যহীন আচরণ, বিচার বিভাগের স্বাধীনতা হরণের চেষ্টা এবং স্থানীয় সরকারের দলীয় প্রশাসক নিয়োগে উদ্বেগ প্রকাশ করেন।

তিনি বলেন, “জনস্বার্থ বিরোধী আইন পাসের প্রতিবাদে আমরা সংসদে ওয়াকআউট করেছি।

তবে সংসদ বর্জন করিনি। জনগণের অধিকারের পক্ষে আমাদের কণ্ঠ সবসময় উচ্চারিত হবে।”

বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও সিনিয়র সংসদ সদস্যরাও এই অবস্থান সমর্থন করেছেন।