রাজশাহীতে আ.লীগ নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর মতিহার থানার চৌদ্দপায় এলাকার বিহাসের মোড়ে পৈতৃক সম্পত্তি দখলের অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছেন ভক্তভোগি পরিবার। সংবাদ সম্মেলনে গত মঙ্গলবার (১ এপ্রিল) প্রতিপক্ষের করা অভিযোগকে ‘মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন’ দাবি করে এর তীব্র প্রতিবাদ জানানো হয়েছে। কৃষিবিদ মোঃ রজব আলী।
শনিবার দুপুরে নিজ মালিকানাধীন জায়গায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কৃষিবিদ রজব আলী। তিনি বলেন, তার পিতা মৃত মজিবর রহমানের মালিকানাধীন ৪৩১৭ দাগের ৬ শতক জমি স্থানীয় প্রভাব খাটিয়ে দখল করে রেখেছেন খলিলুর রহমান। তিনি অভিযোগ করেন, জমিটি উদ্ধারের জন্য তারা সেখানে গেলে বিভিন্ন সময় বাধার সম্মুখীন হন এবং হামলা ও হুমকির শিকার হন।
তিনি জানান, তাদের পৈতৃক সূত্রে পাওয়া মোট ৪৪ শতক জমি রয়েছে, যার মধ্যে ৪৩১৭ দাগে ৬ শতক এবং পাশের ৪৩১২ দাগে ৩৮ শতক জমি অন্তর্ভুক্ত। খলিলুর রহমান ৪৩১২ দাগে ৪ শতক জমি কিনে ভবন নির্মাণ করলেও, পাশের ৪৩১৭ দাগের জমি অবৈধভাবে দখল করেছেন বলে অভিযোগ করেন তিনি।
রজব আলীর দাবি, ২০১৬ সালে ভবন নির্মাণের সময় তাদের জমির একটি অংশে সিঁড়ি নির্মাণ করা হলে তারা প্রতিবাদ জানাতে গেলে হামলার শিকার হন। এরপর থেকে জমিতে গেলে বারবার হুমকি ও নির্যাতনের শিকার হতে হয়েছে। তার ভাই মারধরের ঘটনায় গুরুতর আহত হয়ে বর্তমানে পঙ্গুত্বের ঝুঁকিতে রয়েছেন বলেও জানান তিনি।
তিনি বলেন, খলিলুর রহমান মতিহার থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আওয়ামী লীগ সরকারের আমলে ক্ষমতার প্রভাব খাটিয়ে জমিটি দখল করে এবং মার্কেটি নির্মাণ
তিনি আরও বলেন, বিষয়টি নিয়ে প্রশাসনের সহযোগিতা না পেয়ে আদালতের শরণাপন্ন হন তারা। আদালত সংশ্লিষ্ট খতিয়ান ও কাগজপত্র পর্যালোচনা করে ৪৩১৭ দাগের ৬ শতক জমির মালিক হিসেবে তার পিতা মজিবর রহমানকে একক স্বত্বাধিকারী হিসেবে রায় প্রদান করেন।
এছাড়া, জমি বুঝিয়ে নিতে গেলে খলিলুর রহমান স্থানীয়ভাবে সালিসের প্রস্তাব দিলেও পরে একাধিকবার সালিসে অনুপস্থিত থেকে তা এড়িয়ে যান বলেও অভিযোগ করেন রজব আলী।
সংবাদ সম্মেলনে তিনি খলিলুর রহমানের কাছে ৪৩১৭ দাগের জমির মালিকানা সংক্রান্ত বৈধ কাগজপত্র উপস্থাপনের আহ্বান জানান। অন্যথায়, জমিটি প্রকৃত মালিকদের কাছে দ্রুত ফিরিয়ে দেওয়ার দাবি জানান তিনি।
একই সঙ্গে বর্তমান সরকারের ভূমি দখলবিরোধী অবস্থানের কথা উল্লেখ করে প্রশাসনের কাছে পৈতৃক জমি উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানান তিনি।
এ সময় কৃষিবিদ রজব আলীর ভাই উজির আলী, নজির আলী ও মিলন আলীসহ তাদের আত্মীয়সজন উপস্থিত ছিলেন।
এর আগে গত ১ এপ্রিল একই জায়গায় সংবাদ সম্মেলন করে মব সৃষ্টি করে নিজেদের মার্কেটসহ বাড়ি দখলের চেষ্টার অভিযোগ করেন খলিলুর রহমানের ছেলে-মেয়ে ও স্ত্রী। এ সময় তারা পুলিশ প্রশাসনের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেন। এর একটি পর পাল্টা সংবাদ সম্মেলন করেন প্রতিপক্ষরা।






