আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বি.ডব্লিউএবি’র শ্রদ্ধা

ভাষা শহীদদের আত্মত্যাগে বাংলার বিশ্বস্বীকৃতি—ঐক্যবদ্ধ বাংলাদেশ গড়ার অঙ্গীকার।

টুইট ডেস্ক: মহান আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে Bankers’ Welfare Association Bangladesh (BWAB) ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা ও বিনম্র প্রণাম জানিয়েছে।

এক বিবৃতিতে সংগঠনটি জানায়, ১৯৫২ সালের এই দিনে বাংলাকে রাষ্ট্রভাষা করার দাবিতে আত্মোৎসর্গকারী বীর সন্তানেরা জাতিকে শিখিয়ে গেছেন—ভাষা মানেই আত্মপরিচয়, ভাষা মানেই স্বাধীন চেতনা। তাঁদের অমর আত্মত্যাগের ফলেই বাংলা আজ বিশ্ব দরবারে সম্মানের আসনে প্রতিষ্ঠিত।

বিবৃতিতে আরও বলা হয়, মাতৃভাষা আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও জাতিসত্তার মূল ভিত্তি। ভাষার মর্যাদা রক্ষা এবং এর সঠিক চর্চা নিশ্চিত করা প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
সংগঠনটির নেতৃবৃন্দ বলেন, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় ব্যাংকাররা যেমন নিষ্ঠা ও সততার সঙ্গে কাজ করে যাচ্ছেন, তেমনি ভাষা ও জাতীয় চেতনা সমুন্নত রাখাও সবার দায়িত্ব।

BWAB ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে একটি সমৃদ্ধ, ন্যায্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সকলের প্রতি ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানিয়েছে।
ভাষা শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা।