প্রধানমন্ত্রীর কার্যালয়ে দুপুরে বিশেষ সংবাদ সম্মেলন আজ

তেজগাঁওয়ের ‘করবী’ হলে আয়োজন, আলোচ্য বিষয় এখনো জানানো হয়নি

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রীর কার্যালয়ে আজ বুধবার (১৬ সেপ্টেম্বর) দুপুরে বিশেষ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়েছে। দুপুর ১২টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ‘করবী’ হলে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে।

প্রধানমন্ত্রীর প্রেস উইং সংবাদ সম্মেলনের বিষয়টি নিশ্চিত করেছে। তবে এতে কোন বিষয়ে বক্তব্য দেওয়া হবে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানানো হয়নি।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন, প্রেসসচিব ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেসসচিব আতিকুর রহমান রুমনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

দুপুরের এই সংবাদ সম্মেলনে সরকারের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ কোনো বিষয়ে বক্তব্য বা নতুন তথ্য দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট মহলে আগ্রহ তৈরি হয়েছে।