বিলে নৌকাডুবি মাদরাসাছাত্র লাবিবের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ ভালুকা

১৮ ঘণ্টা পর মাদরাসাছাত্র লাবিবের মরদেহ উদ্ধার, শোকে স্তব্ধ ভালুকা

টুইট প্রতিবেদক ময়মনসিংহের ভালুকা উপজেলার হরি বিলে নৌকাডুবির ঘটনায় নিখোঁজ হওয়ার প্রায় ১৮ ঘণ্টা পর মাদরাসাছাত্র লাবিবের মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে বিলের পানির নিচ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত লাবিব (১২) স্থানীয় চাপড়বাড়ি দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির শিক্ষার্থী। পরিবারের সদস্যরা জানান, বুধবার দুপুরে কয়েকজন বন্ধুকে নিয়ে হরি বিলে নৌকা চালাতে যায় সে। ওই সময় এলাকায় ভারী বৃষ্টি ও দমকা হাওয়া ছিল। সন্ধ্যা পেরিয়ে গেলেও লাবিব বাড়ি ফিরে না আসায় পরিবারের লোকজন উদ্বিগ্ন হয়ে পড়ে এবং পরে ফায়ার সার্ভিসে খবর দেয়।

খবর পেয়ে উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালালেও অন্ধকার ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হয়। গভীর রাতে অভিযান সাময়িকভাবে বন্ধ করা হলেও বৃহস্পতিবার ভোরে পুনরায় অভিযান শুরু করে ডুবুরি দল। কয়েক ঘণ্টার চেষ্টার পর বিল থেকে লাবিবের মরদেহ উদ্ধার করা হয়।

স্থানীয়দের অভিযোগ, বৃষ্টির সময় বিল ও জলাশয়ে শিশু-কিশোরদের অবাধ যাতায়াত রোধে সচেতনতার ঘাটতি রয়েছে। তারা বলছেন, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগ না থাকলে এ ধরনের মর্মান্তিক দুর্ঘটনা আরও বাড়তে পারে।

এদিকে লাবিবের মৃত্যুতে সহপাঠী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোক বিরাজ করছে। তার অকাল মৃত্যুতে পরিবারে নেমে এসেছে আহাজারির