রাজশাহীতে সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন মাহমুদা হাবীবা

প্রায় ৯০০ প্রার্থীর সাক্ষাৎকার শেষে চূড়ান্ত মনোনয়ন
নিজস্ব প্রতিবেদক: সংরক্ষিত নারী আসনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) তাদের মনোনয়নপ্রাপ্তদের তালিকা প্রকাশ করেছে। চূড়ান্ত তালিকায় স্থান পেয়েছেন ফারজানা, হেলেন জেরিন খান, নিলুফার চৌধুরী মনি, নিপুণ রায় চৌধুরী, জেবা আমিন খান, মাহমুদা হাবিবা, সাবিরা সুলতানা, সানসিলা জেবরিন, সানজিদা ইসলাম তুলি, সুলতানা আহমেদ, ফাহমিদা হক, আন্না মিঞ্জ, সুবর্ণা শিকদার, শামীম আরা বেগম স্বপ্না, শাম্মী আক্তার, ফেরদৌসী আহমেদ, বিথীকা বিনতে হুসাইন, সুরাইয়া জেরিন, মানছুরা আক্তার, জহরত আদিব চৌধুরী, মমতাজ আলম, ফাহিমা নাসরিন, আরিফা সুলতানা, সানজিদা ইয়াসমিন, শওকত আরা আক্তার, মাধবী মারমা, সেলিনা সুলতানা ও রেজেকা সুলতানা।
এর আগে গত শুক্রবার ও শনিবার রাজধানীর গুলশানে দলীয় কার্যালয়ে মনোনয়ন প্রত্যাশীদের সাক্ষাৎকার নেওয়া হয়। এ প্রক্রিয়ায় মনোনয়ন বোর্ডের সভাপতিত্ব করেন তারেক রহমান।
দলীয় সূত্রে জানা গেছে, সংরক্ষিত নারী আসনের জন্য মোট ১ হাজার ২৫টি মনোনয়ন ফরম বিক্রি করা হলেও প্রায় ৯০০ জন প্রার্থী তা জমা দেন। যাচাই-বাছাই ও সাক্ষাৎকার শেষে চূড়ান্ত তালিকা নির্ধারণ করা হয়।
বিএনপি সূত্র জানায়, যোগ্যতা, সাংগঠনিক কার্যক্রম এবং রাজনৈতিক অবদানের ভিত্তিতেই প্রার্থীদের নির্বাচন করা হয়েছে।








