লেবাননে ভুল হামলা: নিহত বিরোধী নেতা

হিজবুল্লাহ লক্ষ্যভ্রষ্ট অভিযানে বেসামরিক প্রাণহানি, দায় স্বীকার ইসরাইলের।
টুইট ডেস্ক: মধ্যপ্রাচ্যে উত্তেজনার নতুন মাত্রা যোগ করেছে ইসরাইলের এক সামরিক অভিযান, যা লক্ষ্যভ্রষ্ট হয়ে
লেবাননের এক বিরোধী রাজনৈতিক নেতা ও তার স্ত্রীসহ নিরীহ বেসামরিক নাগরিকদের প্রাণ কেড়ে নিয়েছে। ঘটনাটি আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে।
রোববার বৈরুতের পূর্বাঞ্চলে পরিচালিত এই হামলার মূল লক্ষ্য ছিল হিজবুল্লাহের এক শীর্ষ নেতা।
তবে ইসরাইল ডিফেন্স ফোর্স (আইডিএফ) স্বীকার করেছে, নির্ধারিত লক্ষ্যবস্তুতে আঘাত হানতে ব্যর্থ হয়ে হামলাটি ভুল স্থানে আঘাত করে।
এই ভুল হামলায় নিহত হন খ্রিস্টান সমর্থিত রাজনৈতিক দল লেবানিজ ফোর্সেস পার্টি-এর জ্যেষ্ঠ নেতা পিয়েরে মুভাদ এবং তার স্ত্রী ফ্লাভিয়া মুভাদ।
স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় আরও একজন নারীসহ মোট তিনজন নিহত হয়েছেন।
ঘটনাস্থল ছিল একটি আবাসিক ভবন, যেখানে মূলত খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ বসবাস করেন।
স্থানীয় প্রশাসনের ভাষ্য অনুযায়ী,নিহত দম্পতি ভবনের নিচতলায় নিজেদের বাসায় অবস্থান করছিলেন এবং সে সময় তারা পারিবারিকভাবে ইস্টার সানডে উদযাপন করছিলেন।
আইডিএফ এক বিবৃতিতে জানিয়েছে,“অভিযানটি প্রত্যাশিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হয়েছে এবং এর ফলে যে অনাকাঙ্ক্ষিত প্রাণহানি ঘটেছে, তা গভীরভাবে দুঃখজনক।”একইসঙ্গে তারা ঘটনার পূর্ণাঙ্গ মূল্যায়নের আশ্বাস দিয়েছে।
অন্যদিকে লেবানিজ ফোর্সেস পার্টি কঠোর প্রতিক্রিয়া জানিয়ে বলেছে, নিহত পিয়েরে মুভাদ কোনো সামরিক কার্যক্রমের সঙ্গে যুক্ত ছিলেন না এবং তাকে লক্ষ্যবস্তু করা আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন।
বিশ্লেষকদের মতে, এই ঘটনা শুধু সামরিক ব্যর্থতা নয়, বরং বেসামরিক সুরক্ষার প্রশ্নে বড় ধরনের ঝুঁকির ইঙ্গিত দিচ্ছে।
মধ্যপ্রাচ্যের অস্থিতিশীল প্রেক্ষাপটে এ ধরনের ভুল হামলা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে এবং আন্তর্জাতিক চাপ বাড়াতে পারে ইসরাইলের ওপর।
বর্তমানে ঘটনাটি ঘিরে আন্তর্জাতিক মহলে উদ্বেগ বাড়ছে এবং বেসামরিক নিরাপত্তা নিশ্চিতের দাবি জোরদার






