মোহনগঞ্জ ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদযাপন

নিজস্ব প্রতিবেদক : রাজশাহীর বাগমারায় মোহনগঞ্জ ডিগ্রি কলেজে মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস ২০২৬ উদযাপন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৬ মার্চ ২০২৬) সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে দিনের কর্মসূচির সূচনা হয়। পরে সকাল ৯টার দিকে কলেজ প্রাঙ্গণে অবস্থিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। এ সময় শহিদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহনগঞ্জ ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ জামিলুর রহমান। অনুষ্ঠান সঞ্চালনা ও দোয়া পরিচালনা করেন কলেজের বাংলা বিভাগের সিনিয়র সহকারী অধ্যাপক শামসাদুল ইসলাম।

এ সময় কলেজের সকল শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা শহিদদের প্রতি শ্রদ্ধা জানান এবং কর্মসূচিতে অংশগ্রহণ করেন।