রেলের টিকিটে ২৫% ছাড়: বয়স্ক, শিক্ষার্থী ও প্রতিবন্ধীরা পাবেন বিশেষ সুবিধা

আইডি কার্ড দেখালেই মিলবে ডিসকাউন্ট, কোরবানির ঈদের আগেই বাস্তবায়নের আশ্বাস রেলমন্ত্রীর
টুইট প্রতিবেদক: দূরপাল্লার ট্রেন ভ্রমণে বয়স্ক নাগরিক, শিক্ষার্থী ও শারেলের টিকিটে ২৫% ছাড়: বয়স্ক, শিক্ষার্থী রীরিক–মানসিক প্রতিবন্ধীদের জন্য টিকিটে ২৫ শতাংশ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছেন রেলমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি জানান, নির্ধারিত পরিচয়পত্র প্রদর্শন করলেই এই বিশেষ ডিসকাউন্ট সুবিধা পাওয়া যাবে।
মঙ্গলবার সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে মন্ত্রী এ তথ্য জানান। তিনি বলেন, ৬৫ বছর বা তার বেশি বয়সী ব্যক্তি, বৈধ স্টুডেন্ট আইডিধারী শিক্ষার্থী এবং নিবন্ধিত প্রতিবন্ধী নাগরিকরা দূরপাল্লার রেলের টিকিটে ২৫ শতাংশ ছাড় পাবেন।
মন্ত্রী আরও স্পষ্ট করেন, “আইডি কার্ড দেখালেই ৬৫ বছরের বেশি বয়সীদের ২৫ শতাংশ ডিসকাউন্ট দিতে হবে। শিক্ষার্থীদের ক্ষেত্রে স্টুডেন্ট আইডি বাধ্যতামূলক। আর প্রতিবন্ধী ব্যক্তিদের নিজ নিজ নিবন্ধিত কার্ড প্রদর্শন করলেই তারা এই সুবিধা পাবেন।”
ঈদুল ফিতরের আগে সুবিধাটি চালুর বিষয়ে তিনি বলেন, সময় স্বল্পতার কারণে আসন্ন ঈদের আগে বাস্তবায়ন কিছুটা কঠিন হতে পারে। তবে আগামী কোরবানির ঈদের আগেই এই ছাড় কার্যকর করার ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
রেল মন্ত্রণালয়ের এ উদ্যোগকে সামাজিক নিরাপত্তা ও অন্তর্ভুক্তিমূলক গণপরিবহন ব্যবস্থার দিকে একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। নিয়মিত যাতায়াতকারী প্রবীণ ও শিক্ষার্থীদের জন্য এটি আর্থিক স্বস্তি বয়ে আনবে বলেও মনে করেন।






