প্রধানমন্ত্রীর পিএস, এপিএস, প্রোটোকল অফিসার নিয়োগ

টুইট ডেস্ক: প্রধানমন্ত্রী তারেক রহমান–এর একান্ত সচিব-১, সহকারী একান্ত সচিব-১ ও প্রোটোকল অফিসার-১ পদে নতুন নিয়োগ দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এ বিষয়ে পৃথক তিনটি প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

জারি করা প্রজ্ঞাপন অনুযায়ী, জনপ্রশাসন মন্ত্রণালয়ের যুগ্মসচিব মিঞা মুহাম্মদ আশরাফ রেজা ফরিদীকে প্রধানমন্ত্রীর একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রী যতদিন পদে বহাল থাকবেন অথবা তাকে এ পদে বহাল রাখার অভিপ্রায় ব্যক্ত করবেন, ততদিন এ নিয়োগ কার্যকর থাকবে।

এ ছাড়া প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ মামুন শিবলীকে সহকারী একান্ত সচিব-১ হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। প্রধানমন্ত্রীর পদে বহাল থাকা কিংবা তাকে দায়িত্বে রাখার ইচ্ছা অব্যাহত থাকা পর্যন্ত এ নিয়োগ কার্যকর থাকবে।

অন্য এক প্রজ্ঞাপনে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মো. উজ্জল হোসেনকে প্রধানমন্ত্রীর প্রোটোকল অফিসার-১ পদে নিয়োগ দেওয়া হয়েছে।