তারাগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত, অংশ নিল ৪২৭ শিক্ষার্থী

মেধা যাচাই ও শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহিত করতে আয়োজিত পরীক্ষায় উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেয়।
উপজেলা প্রতিনিধি, তারাগঞ্জ: রংপুরের তারাগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) উপজেলার তারাগঞ্জ কামিল মাদ্রাসায় অনুষ্ঠিত এ পরীক্ষায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪২৭ জন শিক্ষার্থী অংশ নেয়।
কিশোরকণ্ঠ ফাউন্ডেশনের উদ্যোগে প্রতিবছর মেধাভিত্তিক এ বৃত্তি পরীক্ষার আয়োজন করা হয়। শিক্ষার্থীদের মেধা যাচাই, পড়াশোনার প্রতি আগ্রহ বৃদ্ধি, মেধাবীদের বৃত্তি প্রদান এবং তাদের উৎসাহিত করাই এ আয়োজনের মূল লক্ষ্য।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন কিশোরকণ্ঠ রংপুর জেলা প্রকাশনা ও গণমাধ্যম সম্পাদক আব্দুর রাফি, হল সুপার অধ্যক্ষ আব্দুস সালাম, তারাগঞ্জ উপজেলা জামায়াতে ইসলামীর আমির এস এম আলমগীর হোসেন, সেক্রেটারি ইয়াকুব আলী, কাজী শামসুল হুদা ও আমিনুল ইসলামসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।






