রাজধানীতে বাসচাপায় অটোরিকশার ৪ যাত্রী নিহত

টুইট ডেস্ক : রাজধানীর শাহআলী এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের সঙ্গে অটোরিকশার সংঘর্ষে দুই নারী ও দুই পুরুষ নিহত হয়েছেন। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় জানা যায়নি।

রাজধানীর শাহআলী থানার নবাবেরবাগ এলাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের বাসের চাপায় অটোরিকশার চার যাত্রী নিহত হয়েছেন। বুধবার (৪ নভেম্বর) সকালে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে দুজন পুরুষ ও দুজন নারী রয়েছেন। তাৎক্ষণিকভাবে তাঁদের নাম-পরিচয় জানা যায়নি। দুর্ঘটনায় অন্য কেউ আহত হননি।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যাত্রীবাহী একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। খবর পেয়ে কল্যাণপুর ফায়ার স্টেশনের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে।

দুর্ঘটনার পর সড়কটিতে কিছু সময়ের জন্য যান চলাচল ব্যাহত হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং যান চলাচল স্বাভাবিক করে।

নিহতদের মরদেহ আলী থানায় হস্তান্তর করা হয়েছে।