আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণ

রাত সোয়া ৯টার দিকে বিস্ফোরণ, ঘটনাস্থলে পুলিশের দল পাঠানো হয়েছে; হতাহতের তথ্য মেলেনি।
টুইট প্রতিবেদক: রাজধানীর আগারগাঁও মেট্রো স্টেশনের নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) রাত সোয়া ৯টার দিকে দুর্বৃত্তরা এ বিস্ফোরণ ঘটায়।
শেরেবাংলা নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, একটি বিস্ফোরণের শব্দ শুনেছেন। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশের একটি দল পাঠানো হয়েছে।
তবে বিস্ফোরণের ঘটনায় কেউ হতাহত হয়েছেন কি না, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেনি পুলিশ।
ঘটনাটি ঘিরে এলাকায় কী পরিস্থিতি তৈরি হয়েছে, সে বিষয়ে বিস্তারিত তথ্য এখনো পাওয়া যায়নি।






