বান্দরবানে মার্কাজ মসজিদ পরিদর্শন, ইজতেমায় অনুদান ঘোষণা মন্ত্রীর

বালাঘাটায় প্রস্তাবিত মার্কাজ মসজিদের স্থান পরিদর্শন, মুসল্লি ও তাবলিগ জামাতের নেতাদের সঙ্গে মতবিনিময়।

বান্দরবান প্রতি‌নি‌ধি: বান্দরবানের বালাঘাটা এলাকায় প্রস্তাবিত মার্কাজ মসজিদের জন্য নির্ধারিত স্থান পরিদর্শন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী রাজপুত্র সাচিং প্রু জেরী, এমপি।

শুক্রবার বিকেলে পরিদর্শনকালে তিনি স্থানীয় মুসল্লি ও তাবলিগ জামাতের মুরব্বিদের সঙ্গে মতবিনিময় করেন।

এ সময় মার্কাজ মসজিদের উন্নয়নকাজ এবং আগামী ২৯ ও ৩০ অক্টোবর অনুষ্ঠেয় জেলা ইজতেমা সুষ্ঠুভাবে আয়োজনের জন্য ৫ লাখ টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন মন্ত্রী। মন্ত্রীর এ ঘোষণায় স্থানীয় মুসল্লিদের মধ্যে আনন্দ ও সন্তোষ প্রকাশ করতে দেখা যায়।

পরিদর্শনকালে উপস্থিত ছিলেন তাবলিগ জামাতের জেলা আমির ওসমান গনি, জেলা পরিষদের সদস্য আবদুল মাবুদ, ইজতেমার জন্য জমি দানকারী কামাল মেম্বার, জেলা বিএনপি নেতা মুছা সওদাগর, সাংবাদিক ও বীর মুক্তিযোদ্ধা এমএ হাকিম চৌধুরী, মার্কাজ মসজিদ কমিটির নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।