‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ কমিটির সভাপতি কায়সার কামাল

ইউএনডিপির প্রণীত প্রকল্প বাস্তবায়নে ১০ সদস্যের কমিটি গঠন, সচিবের দায়িত্বে থাকবেন মহাপরিচালক 

নিজস্ব প্রতিবেদক: জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) প্রণীত ‘ই-জাতীয় সংসদ প্রকল্প’ বাস্তবায়নে গঠিত ১০ সদস্যের কমিটির সভাপতি হয়েছেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের নির্দেশনা অনুযায়ী এ কমিটি গঠন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন সংসদ সদস্য এ বি এম আশরাফ উদ্দিন (নিজান), নায়াব ইউসুফ আহমেদ, মীর আহমাদ বিনকাসেম, সাঈদ আল নোমান, হুমাম কাদের চৌধুরী, মোহাম্মদ নাজিবুর রহমান, আখতার হোসেন, লুৎফুল্লাহেল মাজেদ ও আন্না মিন্জ।

কমিটির সচিব হিসেবে দায়িত্ব পালন করবেন সংসদ সচিবালয়ের মহাপরিচালক (বিঅ্যান্ডআইটি)।