গাইবান্ধায় পুলিশের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা অনুষ্ঠিত

কনস্টেবল থেকে এএসআই ও এএসআই থেকে এসআই পদে পদোন্নতির প্যারেড পরীক্ষা।

নিজস্ব প্রতিবেদক: গাইবান্ধা জেলা পুলিশের অধস্তন কর্মকর্তা ও কর্মচারীদের বিভাগীয় পদোন্নতি পরীক্ষা-২০২৬-এর প্যারেড পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকাল ৯টায় গাইবান্ধা জেলা পুলিশ লাইন্স মাঠে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। কনস্টেবল/নায়েক থেকে সহকারী উপপরিদর্শক (এএসআই-নিরস্ত্র) এবং এএসআই (নিরস্ত্র) থেকে উপপরিদর্শক (এসআই-নিরস্ত্র) পদে পদোন্নতির লক্ষ্যে এ পরীক্ষার আয়োজন করা হয়।

পরীক্ষা পরিচালনা বোর্ডের সভাপতি হিসেবে উপস্থিত থেকে পরীক্ষার্থীদের প্যারেড মূল্যায়ন ও সাক্ষাৎকার গ্রহণ করেন গাইবান্ধার পুলিশ সুপার মো. জসিম উদ্দীন।

এ সময় পরীক্ষা পরিচালনা বোর্ডের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. শরীফ আল রাজীব, পিপিএম; কুড়িগ্রামের রৌমারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রাসেল কবির এবং গাইবান্ধা পুলিশ লাইন্সের আরআই মো. আমিরুল ইসলাম।

পুলিশিং সেবাকে আরও দক্ষ, পেশাদার, আধুনিক ও জনবান্ধব করার লক্ষ্যে বাংলাদেশ পুলিশের চলমান কার্যক্রমের অংশ হিসেবে এ বিভাগীয় পদোন্নতি পরীক্ষার আয়োজন করা হয়।