জি এম কাদেরের উত্তরার বাসায় ভাঙচুর মিছিল নিয়ে বাসার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ, ভাঙল জানালার কাচ; জড়িতদের শনাক্তে কাজ করছে পুলিশটুইট ডেস্ক: জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদেরের রাজধানীর উত্তরার বাসায় ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (১২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে মিছিল নিয়ে একদল লোক তাঁর বাসার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন বলে অভিযোগ করেছেন তিনি।জি এম কাদেরের ভাষ্য অনুযায়ী, মিছিলকারীরা তাঁর নাম ধরে বিভিন্ন স্লোগান দেন এবং বাসার সামনে হইচই করেন। বাসার প্রধান ফটক বন্ধ থাকায় তাঁরা ভেতরে প্রবেশ করতে পারেননি। পরে বাইরে থেকে ইটপাটকেল নিক্ষেপ করা হলে বাসার সামনের জানালাসহ বিভিন্ন স্থানের কাচ ভেঙে যায়।তিনি আরও জানান, মিছিলকারীরা তাঁকে ভারত ও আওয়ামী লীগের দালাল বলে গালিগালাজ করেন। পরে পুলিশসহ অন্যরা ঘটনাস্থলে পৌঁছালে মিছিলকারীরা সেখান থেকে চলে যান। তবে কী কারণে এ হামলার ঘটনা ঘটেছে, তা তিনি জানেন না বলে উল্লেখ করেন।উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ খালিদ মনসুর জানান, কারা এ ঘটনার সঙ্গে জড়িত, তা এখনো শনাক্ত করা যায়নি। বাসা লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করা হয়নি।পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার রেজাউল করিম জানান, হামলার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে পুলিশ পৌঁছানোর আগেই হামলাকারীরা চলে যান। তাঁদের শনাক্ত করতে কাজ চলছে।📸 PhotoCard সোমবার, ১২ অক্টোবর, ২০২৬ | ০৩:২৭ অপরাহ্ণ