স্বৈরাচারের পতন ঘটাতেই জুলাই আন্দোলন হয়েছিল: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

জুলাইয়ের বিজয় ১৮ কোটি মানুষের বিজয় প্রধানমন্ত্রী তারেক রহমান উন্নয়নের লক্ষ্যে দেশকে ঐক্যবদ্ধ করছেন
টুইট ডেস্ক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, জুলাইয়ের যোদ্ধারা শুধু কোটার দাবিতে নয়, ১৭ বছরের গুম, খুন, সন্ত্রাস, নির্যাতন ও স্বৈরাচারী শাসনের অবসান ঘটাতেই রাজপথে নেমেছিলেন।
গত বুধবার (৫ আগস্ট) ফরিদপুরের নগরকান্দা উপজেলার শহীদ আকরামুননেছা বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা বিএনপি আয়োজিত জুলাই বিজয় র্যালি-পরবর্তী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
শামা ওবায়েদ ইসলাম বলেন, এই বিজয় কোনো ব্যক্তি বা দলের নয়, এটি দেশের ১৮ কোটি মানুষের বিজয়।
তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষকে ঐক্যবদ্ধ করে উন্নয়নের লক্ষ্যে কাজ করছেন।
উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি হাবিবুর রহমান বাবুল তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় আরও বক্তব্য দেন জেলা বিএনপির সভাপতি সৈয়দ মোদাররেস আলী ইছা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সাইফুর রহমান মুকুল এবং সাংগঠনিক সম্পাদক শওকত আলী শরীফ।
এ সময় জেলা, উপজেলা এবং বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।






