রাজশাহীতে ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতির নতুন জেলা কমিটি

সভাপতি বাবু, সাধারণ সম্পাদক আশরাফুল আমিন সঞ্চয়; ভলিবলের প্রসার ও খেলোয়াড়দের কল্যাণে কাজের অঙ্গীকার
টুইট ডেস্ক: রাজশাহী জেলায় ভলিবল খেলোয়াড়দের অধিকার, কল্যাণ এবং খেলাটির উন্নয়নে নতুন নেতৃত্ব নিয়ে আত্মপ্রকাশ করেছে ভলিবল খেলোয়াড় কল্যাণ সমিতি, বাংলাদেশ-এর জেলা কমিটি। কেন্দ্রীয় কমিটির অনুমোদনে ১৮ সদস্যবিশিষ্ট এ কমিটি গঠন করা হয়েছে।
গত ১৮ জুন ২০২৬ তারিখে সংগঠনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট ফজলে রাব্বি বাবুল এবং সাধারণ সম্পাদক এস. কে. এম. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে রাজশাহী জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে ন্দকার মোমিনুল রশিদ বাবু সভাপতি, মো. হাফিজুল হক হ্যাপিও মো. আব্দুল নাঈম রানা সহ-সভাপতি, আশরাফুল আমিন সঞ্চয় সাধারণ সম্পাদক, মো. হেকসাদ আলী ও আসাদুজ্জামান আসাদ যুগ্ম সাধারণ সম্পাদক, মনিরুল ইসলাম মনির সাংগঠনিক সম্পাদক, মোমিনুল হক মামুন কোষাধ্যক্ষ এবং মো. এমদাদুল হক এমদাদ দপ্তর ও প্রচার সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন নেহাল পাশা, জহির আহমেদ, হাসান আলী, শাহনেওয়াজ ইসলাম জিতু, কামরুল নাহার বাবলী, শাহনেওয়াজ, পান্না ঘোষ, মাহাবুর আলম রানা এবং লাকি খাতুন।
নবনির্বাচিত নেতৃবৃন্দ বলেন, রাজশাহীতে ভলিবল খেলার ভিত্তি আরও সুদৃঢ় করতে, সাবেক ও বর্তমান খেলোয়াড়দের কল্যাণ নিশ্চিত করতে, নতুন প্রতিভাবান খেলোয়াড় গড়ে তুলতে এবং তৃণমূল পর্যায়ে সংগঠনের কার্যক্রম সম্প্রসারণে তারা সমন্বিতভাবে কাজ করবেন। পাশাপাশি জেলার ভলিবল অঙ্গনকে আরও শক্তিশালী, সুসংগঠিত ও গতিশীল করে তোলার প্রত্যয়ও ব্যক্ত করেন তারা।
ভলিবল সংশ্লিষ্টরা মনে করছেন, অভিজ্ঞ ও নবীন নেতৃত্বের সমন্বয়ে গঠিত এই কমিটি রাজশাহীতে খেলাটির বিকাশ, খেলোয়াড়দের সাংগঠনিক ঐক্য এবং কল্যাণমূলক কার্যক্রমকে আরও বেগবান করতে ইতিবাচক ভূমিকা রাখবে।






