তারাগঞ্জে ট্যাপেন্ডাডলসহ গ্রেপ্তার এক

গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের অভিযান, উদ্ধার ৮ পিচ ট্যাবলেট
টুইট ডেস্ক: রংপুরের তারাগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ এন্তাজুল হক ওরফে সাদ্দাম (৩৭) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।
শনিবার (৯ মে) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে উপজেলার ঘনিরামপুর ডাঙ্গাপাড়া এলাকায় নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গ্রেপ্তারকৃত সাদ্দাম ওই এলাকার আব্দুল মুজিদের ছেলে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে তার কাছ থেকে মাদকদ্রব্য হিসেবে ব্যবহৃত ৮ পিচ ট্যাপেন্ডাডল ট্যাবলেট উদ্ধার করা হয়।
তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
সংশ্লিষ্টদের মতে, উপজেলায় মাদক নিয়ন্ত্রণে নিয়মিত অভিযান ও নজরদারি আরও জোরদার করা জরুরি।






