বান্দরবানে নতুন পুলিশ সুপার ওহাবুল ইসলাম খন্দকার

আনুষ্ঠানিক দায়িত্ব গ্রহণ, শান্তি ও নিরাপত্তা রক্ষায় প্রত্যাশা পাহাড়জুড়ে।
নিজস্ব প্রতিবেদক, বান্দরবান: বান্দরবান পার্বত্য জেলার নতুন পুলিশ সুপার হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. ওহাবুল ইসলাম খন্দকার। বৃহস্পতিবার (৭ মে) জেলা পুলিশ সুপারের কার্যালয়ে দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিদায়ী পুলিশ সুপার মো. আবদুর রহমান নবাগত পুলিশ সুপারকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে দায়িত্ব বুঝিয়ে দেন। পরে আনুষ্ঠানিক প্রক্রিয়া সম্পন্নের মাধ্যমে মো. ওহাবুল ইসলাম খন্দকার জেলার আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্ব গ্রহণ করেন।
দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ সরদার, জিনিয়া চাকমা, মান্না দেসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
নবাগত পুলিশ সুপারকে ঘিরে স্থানীয়দের মাঝেও আশাবাদ দেখা গেছে। পাহাড়ের শান্তি, সম্প্রীতি ও নিরাপত্তা রক্ষায় তাঁর নেতৃত্ব ইতিবাচক ভূমিকা রাখবে বলে প্রত্যাশা সংশ্লিষ্টদের।
স্থানীয়রা বলেন, বান্দরবানের মানুষ অতিথিপরায়ণ ও আন্তরিক। জনগণের আস্থা ও ভালোবাসা অর্জনের মাধ্যমে নতুন পুলিশ সুপার জেলার শান্তিপূর্ণ পরিবেশ আরও সুদৃঢ় করবেন বলে তাদের বিশ্বাস।
তারা আরও আশা প্রকাশ করেন, সততা, মানবিকতা ও সাহসিক নেতৃত্বের মাধ্যমে মো. ওহাবুল ইসলাম খন্দকার বান্দরবানকে আরও নিরাপদ ও জনবান্ধব জেলা হিসেবে গড়ে তুলতে কার্যকর ভূমিকা রাখবেন।






