রেড ক্রিসেন্ট সদস্যদের দায়িত্ব পালনের আহ্বান জানালেন মাহফুজুর রহমান রিটন

রেড ক্রিসেন্ট স্বেচ্ছাসেবকদের সক্রিয় ভূমিকা পালনের নির্দেশ।
নিজস্ব প্রতিবেদক: রেড ক্রিসেন্টের স্বেচ্ছাসেবকদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের আহ্বান জানিয়েছেন মোঃ মাহফুজুর রহমান রিটন।
তিনি বলেন, স্বেচ্ছাসেবকদের নিষ্ঠা ও দায়িত্বশীলতা দুর্যোগ মোকাবিলা এবং মানবিক সহায়তা কার্যক্রমকে আরও গতিশীল করবে।
এসময় তিনি আরও বলেন, রাজশাহী মহানগরবাসীর চাওয়া-পাওয়া ও আকাঙ্ক্ষা বাস্তবায়নে সবাইকে নিয়ে কাজ করা হবে, ইনশাআল্লাহ।
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি-এর রাজশাহী সিটি ইউনিটের চেয়ারম্যান হিসেবে তিনি সংগঠনের স্বেচ্ছাসেবকদের সক্রিয় ও দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।






